পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: পররাষ্ট্রমন্ত্রী

Date:

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গতকাল শুক্রবার রাতে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে কোনোকিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছি। এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।’

পররাষ্ট্রমন্ত্রী জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের একটি সভায় যোগ দিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

 

Popular

More like this
Related

ইরানের ৫ শহরে বিস্ফোরণের শব্দ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অন্তত পাঁচটি...

ইরান, ইরাক ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে ইরান, ইরাক...

ইসরায়েলের হামলার লক্ষ্য খামেনির কার্যালয়

তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয় লক্ষ্য...

গাজীপুরে রাস্তার পাশে যুবকের পোড়া মরদেহ, পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে...