পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ মিরপুরে

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। এটি আগামী ১১ থেকে ১৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার দুই বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলাগুলো হবে দিবা-রাত্রির এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ দলের বিপক্ষে খেলতে পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। পরদিন একটি অনুশীলন সেশন করে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে তারা স্বাগতিকদের মুখোমুখি হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ মাঠে গড়াবে।

গত বছরের জুলাই থেকে এটি হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। তারা সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল। ওই লড়াইয়ে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ২-১ ব্যবধানে জয়ী হয়।

অন্যদিকে, বাংলাদেশ গত বছরের মে-জুন মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল। সেখানে সালমান আলী আগার নেতৃত্বাধীন দল ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লাল-সবুজ জার্সিধারীদের।

সিরিজের সময়সূচী:

৯ মার্চ– পাকিস্তানের আগমন
১১ মার্চ– প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট
১৩ মার্চ– দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট
১৫ মার্চ– তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর ২টা ১৫ মিনিট
১৬ মার্চ– পাকিস্তানের প্রস্থান।

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...