পল্লবীতে বাসা থেকে দম্পতি ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

Date:

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের দুই নাবালক সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন—মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি, এবং তাদের সাড়ে তিন বছরের ছেলে মিনহাজ ও দেড় বছরের ছেলে আসাদ।

পুলিশ আজ সকাল ১১টার দিকে এই চারজনের মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, এটি আত্মহত্যা নাকি তৃতীয় কোনো পক্ষ জড়িত, আমরা তদন্ত করে দেখছি।

মৃত দম্পতির প্রতিবেশী মো. আলাউদ্দিন বলেন, তাদের ধারণা ওই দম্পতি প্রথমে শিশুদের হত্যা করে পরে আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীদের বরাতে ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, গত রাত ১১টায় তারা খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আজ সকালে তাদের সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

 

Popular

More like this
Related

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে নিহত ১, নাটোরে আহত ১৫

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে একজন নিহত ও ১০ জন...

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৭) নামে...

আগামী ৩-৪ দিনের মধ্যে নির্বাচিত এমপিদের শপথ: মন্ত্রিপরিষদ সচিব

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩-৪ দিনের মধ্যে শপথ নেবেন...

ঘরছাড়া করেছিল পরিবার, ভালোবাসা ছাড়েনি হাত

চা বাগানের সরু পথ। ভোরের আলো তখনো পুরোপুরি মাটিতে...