পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত দ্বৈরথ

Date:

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যদিও দুই দলই ইতোমধ্যে মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে, তবু এই লড়াই ঘিরে উত্তেজনা কমেনি একটুও। প্রতিবেশী দুই দেশের যেকোনো মুখোমুখি লড়াই মানেই বাড়তি আবেগ, বাড়তি প্রত্যাশা, খেলোয়াড় থেকে সমর্থক সবাইই তাকিয়ে থাকে এমন ম্যাচে।

প্রশ্নটা এখন একটাই, বাংলাদেশ কি অবশেষে ভারত-অভিশাপ কাটাতে পারবে?

২২ বছর ধরে ভারতকে হারাতে পারেনি লাল-সবুজের দল। শেষবার জয় এসেছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, মাতিউর মুন্নার গোল্ডেন গোলে ২-১ ব্যবধানে। এরপর বহুবার কাছাকাছি গেলেও আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের মার্চে শিলংয়ে, যেখানে গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি।

গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

ফিফা র‌্যাঙ্কিং: ভারত ১৩৬, বাংলাদেশ ১৮৩

সর্বশেষ সাক্ষাৎ: ২৫ মার্চ, ২০২৫ – শিলং (0–0)

বাংলাদেশের ঘরের মাঠে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ: ১১ ডিসেম্বর, ২০০৯

ভারতের বিপক্ষে শেষ জয়: ১৮ জানুয়ারি, ২০০৩

শেষ পাঁচ ম্যাচ: ৪ ড্র, ভারত ১ জয়

বাংলাদেশ ২০২৫ সালে: ৭ ম্যাচ – ১ জয়, ২ হার, ৪ ড্র

ভারত ২০২৫ সালে: ১০ ম্যাচ – ২ জয়, ৩ হার, ৫ ড্র

সর্বমোট মুখোমুখি: ৩২ ম্যাচ – ভারত ১৬, বাংলাদেশ ৩, ড্র ১৩

দুই কোচের কথা

বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা:

“দুই দলই জয়ের জন্য মরিয়া। ভারত র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে, আর আমরা বহুদিন ধরে তাদের হারাতে পারিনি। তাই দুই দলের ওপরই চাপ রয়েছে।”

ভারত কোচ খালিদ জামিল:

“বাংলাদেশের সব খেলোয়াড়ই ভালো। শুধু হামজা চৌধুরী নয়, সবাইই বিপজ্জনক। তাই আমরা ম্যাচটি হালকাভাবে নিতে পারি না। ইতিবাচকভাবে খেলতে হবে এবং ভালো কিছু নিয়ে ফিরতে হবে।”

Popular

More like this
Related

‘শিকার’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে অপু বিশ্বাসের

সাময়িক বিরতি নিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে নতুন...

সুইজারল্যান্ডে রিসোর্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত ৪০, আহত শতাধিক 

সুইজারল্যান্ডের অভিজাত শহর ক্রঁস-মঁতানায় একটি স্কি রিসোর্টে বিস্ফোরণ ও...

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিকের ১ রানের অপেক্ষা

৯০তম ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে মুশফিকুর রহিম যখন...

দল-প্রার্থীর জন্য আচরণবিধি ঠিক করে দিল ইসি, প্রচারণায় পোস্টার-ড্রোনে মানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের প্রচারণায় পোস্টার...