পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Date:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।

বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন।

তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার কূটনৈটিক পরিচয়পত্র পেশ করেন এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সাক্ষাৎ করেন।

Popular

More like this
Related

এনসিপি জুলাই সনদে সই করবে আজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই সনদে স্বাক্ষর করবে।দলটির...

আমার বাসায় তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত: শফিকুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত...

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা...

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার অন্তর্বর্তী  সরকারের...