পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

Date:

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বাস থেকে মৃত উদ্ধার করা হয়েছে ২৩ জনকে।

আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের মিডিয়া উইং এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানায়, বাস থেকে ২৩ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাত পুরুষ, ১১ নারী ও পাঁচ শিশু।

মোট ২৫ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস ২২ জন স্থানীয় জনতা দুইজন এবং নৌবাহিনীর ডুবুরি একজনকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে ফেরিঘাটে বাসটি নদীতে পড়ে ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। পরে রাত ১২টা ৩৮ মিনিটে বাসটি উদ্ধার করা হয়। এই বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। জীবিত উদ্ধার করা হয় ৮ জন আট জনকে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, ১০ জন ডুবুরি এবং সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে অংশ নেয়।

এর আগে সকাল ৯টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান বলেছিলেন, দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Popular

More like this
Related

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...

ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে...

বিসিবি সংকটে বিচলিত নন ফারুক, মাশরাফির জন্য খোলা দরজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান সংকট ও দুই পরিচালকের...

পদ্মার স্রোতে ভেসে গেল ঈদ আনন্দ, শোক থেকে শিখতে কত দেরি

ফেরি পারাপার—কথাটি শুনলে প্রথমেই কল্পনায় কী আসে? ঘাটের চিরচেনা...