পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

Date:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বুধবার পদত্যাগ করেছেন। 

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের নভেম্বরে সাজ্জাত আলী ডিএমপি কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

এদিকে গতকাল মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।

Popular

More like this
Related

প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন: সড়ক পরিবহনমন্ত্রীর অফিস আদেশ নিয়ে বিতর্ক

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল...

কচুয়ায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

চাঁদপুরের কচুয়া উপজেলার হোশেনপুরে একটি দোচালা টিনের ঘরে গ্যাস...

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

পটুয়াখালীতে মা কুকুর হত্যার অভিযোগ, দিশেহারা ৬ ছানা

পটুয়াখালীর কলাপাড়ায় মা কুকুরকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনা...