পটুয়াখালীর ১৮ লাখ বাসিন্দার জন্য চিকিৎসক মাত্র ১২১ জন

Date:

পটুয়াখালীর জেলা সদর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী কেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট চলছে। এখানকার প্রায় ১৮ লাখ বাসিন্দার জন্য চিকিৎসক রয়েছেন মাত্র ১২১ জন।

জেলাটির ২৫০ শয্যার হাসপাতালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসকের পদ রয়েছে ৩৩৩টি। গত ফেব্রুয়ারিতে এখানে ৪৪ জন নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপরও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ২১২টি চিকিৎসকের পদ।

পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার লোকসংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৭৭৫ জন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য জেলা সদরে ২৫০ শয্যার একটি হাসপাতাল, পাঁচ উপজেলায় ৫০ শয্যার পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্র ও দুই উপজেলায় দুইটি ২০ শয্যার হাসপাতাল রয়েছে। 

এছাড়াও রয়েছে সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, একটি বক্ষব্যাধি ক্লিনিক এবং ৬২টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। এই সবগুলো স্বাস্থ্য সেবা কেন্দ্রে কর্মরত আছেন ১২১ জন চিকিৎসক। গড়ে এখানকার প্রায় ১৫ হাজার বাসিন্দার বিপরীতে আছে মাত্র একজন চিকিৎসক। 

এ উপজেলায় ৫০ শয্যার একটি স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। উপজেলায় চিকিৎসকের পদ ৩৯টি হলেও কর্মরত আছেন ১১ জন। ২৮টি পদই শূন্য।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, জরুরি প্রসূতি সেবায় এই স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৮ সালে জাতীয় পুরস্কার পায়। এরপরও মাত্র ১১ জন চিকিৎসক দিয়ে চলছে উপজেলার মানুষের চিকিৎসা কার্যক্রম। 

কলাপাড়া উপজেলার রয়েছে একটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি ২০ শয্যার হাসপাতাল ও ৮টি উপস্বাস্থ্য কেন্দ্র। উপজেলায় ৪২টি চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৩ জন। শূন্য পদ ২৯টি। এর মধ্যে কুয়াকাটার ২০ শয্যার হাসপাতালে ৬টি চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন। 

বাউফলে একটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র আছে। ৪৯ চিকিৎসক পদের বিপরীতে এখানে কর্মরত ১৫ জন, শূন্য পদ ৩৪টি। এর মধ্যে উপজেলার ১৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে কোনো চিকিৎসক ছাড়াই। 

গলাচিপা উপজেলায় রয়েছে একটি ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৭টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। উপজেলায় ৩৯ চিকিৎসকের চাহিদা থাকলেও কর্মরত আছেন ১৪ জন। ২৫টি চিকিৎসকের পদ এখানে শূন্য। 

দ্য ডেইলি স্টারকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন বলেন, ‘উপজেলায় ১৭টি উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও চিকিৎসক আছেন ৩ জন। বিপুল সংখ্যক চিকিৎসক সংকট নিয়ে আমরা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ 

এখানে রয়েছে ৩১ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও চারটি উপ-স্বাস্থ্য কেন্দ্র। এই উপজেলায় ২৫টি চিকিৎসক পদের জায়গায় কর্মরত আছেন ১২ জন। শূন্য রয়েছে ১৩টি পদ।

এই উপজেলায় ৫০ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২০ শয্যার একটি হাসপাতাল ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সবমিলিয়ে ৩৫ পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ জন চিকিৎসক। চিকিৎসকের পদ শূন্য ১৬টি। ২০ শয্যার হাসপাতালে ৬ জন চিকিৎসকের চাহিদা মেটাচ্ছেন মাত্র একজন চিকিৎসক। 

এখানে ১২টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১৫ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ৯ জন। পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে চারজন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন দুই জন। 

২৫০ শয্যার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জনবল কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়কসহ ৫৯টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৯ জন। জেলার প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্রটির ৪০টি চিকিৎসক পদই আছে শূন্য অবস্থায়। 

হাসপাতালের দেওয়া তথ্যে দেখা যায়, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই হাসপাতালের জরুরি বিভাগে ৭ হাজার ৫৯০ জন, বহিঃবিভাগে ১৬ হাজার ২৯১ জন ও অন্তঃবিভাগে ৭ হাজার ২৯৭ জন চিকিৎসা সেবা নিয়েছেন। 

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসিন লিজা বলেন, ‘শুধু পটুয়াখালী জেলার রোগীই নয়, পাশের বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার রোগীরাও এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। বিপুল সংখ্যক চিকিৎসক সংকট থাকার পরও আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো, খালেদুর রহমান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুরো জেলায়ই চিকিৎসক সংকট রয়েছে। বিষয়টি বরিশাল বিভাগের মহাপরিচালক (স্বাস্থ্য) বরাবর চিঠির মাধ্যমে জানানো হচ্ছে। ফেব্রুয়ারি মাসে ৪৪ জন চিকিৎসক নিয়োগ হয়েছে জেলায়। তারপরও অর্ধেকেরও বেশি চিকিৎসক সংকট রয়ে গেছে।’

Popular

More like this
Related

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণপরিবহনের জন্য...

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সাহায্য করা ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই...

ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক...

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা ও নতুন রণতরী মোতায়েন করা...