পটুয়াখালীর দশমিনায় ১৮ মাস পর খুললো আওয়ামী লীগের কার্যালয়

Date:

দীর্ঘ ১৮ মাস পর পটুয়াখালীর দশমিনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান দেন।

পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে ‘দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়।

কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহাগ প্যাদা।

এ বিষয়ে আরিফ হাওলাদার বলেন, দলীয় কার্যালয় খুলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দিয়েছিল।

 

 

Popular

More like this
Related

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...