পটুয়াখালীতে বিয়েতে ব্যতিক্রমী উপহার ‘ডিজেল’

Date:

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী উপহার হিসেবে ডিজেল দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হুসাইনের ছেলে ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার বিয়ের অনুষ্ঠান ছিল। বর মো. শহিদুল ইসলাম ফাহিম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক। অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপহার হিসেবে ডিজেল দেন।

গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান তেল উপহারের ছবি ফেসবুকে ছবি প্রকাশ করার পর স্থানীয়ভাবে বিষয়টি আলোচনায় আসে।

ডিজেল উপহার দেওয়া অতিথিরা জানান, সাম্প্রতিক সময়ে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ সীমিত থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিয়ের মতো একটি সামাজিক অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে জ্বালানিসংকটের বিষয়টি সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি আতিকুর রহমান বলেন, ‘পটুয়াখালী ও দুমকির বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেও আমরা নিজেদের মোটরসাইকেলের জন্য তেল পাইনি। পরে বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে ডিজেল কিনতে হয়েছে। সেখান থেকেই এই ব্যতিক্রমী উপহারের চিন্তা আসে।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম বলেন, ‘বর্তমান সময়ের জ্বালানিসংকটের বাস্তবতা তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। দেশের বিভিন্ন স্থানে তেলের সংকট সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে। বিয়ের মতো অনুষ্ঠানে প্রতীকীভাবে ডিজেল উপহার দিয়ে আমরা বিষয়টি সবার নজরে আনতে চেয়েছি।’

Popular

More like this
Related

মার্কিন ৮২ এয়ারবোর্ন ডিভিশনের সক্ষমতা কী, কেন ইরান পাঠানোর পরিকল্পনা

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ যখন চতুর্থ সপ্তাহে...

ইরানে স্কুলে হামলা নিয়ে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জরুরি বিতর্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানে একটি স্কুলে প্রাণঘাতী হামলার...

এস্টারহুইজেনের ঝড়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

দুর্দান্ত এক ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দিয়ে সিরিজ জয় এনে...

র‍্যাঙ্কিংয়ে উন্নতি কিউই পেসারদের

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং হালনাগাদে বড় উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের...