পঞ্চগড়ে বাস খাদে পড়ে আহত ৭

Date:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবীগঞ্জ-বীরগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসটি নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে দেবীগঞ্জ-বীরগঞ্জ আঞ্চলিক সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সাতজন আহত হন।

ওসি সেলিম মালিক বলেন, আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আহতদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানা গেছে।
 

Popular

More like this
Related

যুদ্ধে ঘরছাড়া মানুষ, অপেক্ষায় প্রিয় পোষা প্রাণীরা

‘আমাকে নিলে না কেন?’—খাঁচায় বন্দি আদুরে বিড়ালটি যদি মানুষের...

কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জনসহ...

ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে...

বিসিবি সংকটে বিচলিত নন ফারুক, মাশরাফির জন্য খোলা দরজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান সংকট ও দুই পরিচালকের...