নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী

Date:

২০২৬–২০২৭ মেয়াদের জন্য নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

টানা তিন মেয়াদে নোয়াবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সমকালের প্রকাশক এ কে আজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

আজ শনিবার নির্বাহী কমিটির সদস্যদের এক সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মতিউর রহমান চৌধুরী। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ নবগঠিত কমিটি ঘোষণা করেন।

এই মেয়াদে নিউ এজ সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান সহ-সভাপতি ও দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যরা হলেন—সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আজাদীর সম্পাদক এমএ মালেক, পূর্বকোণের সম্পাদক ড. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।

Popular

More like this
Related

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব...

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণপরিবহনের জন্য...