নোয়াখালীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

Date:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ড হয়।

জিলানী ওই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. গোফরানের ছেলে।

তার শ্বশুরের বরাত দিয়ে লিটন বলেন, ‘ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে সংশ্লিষ্টতার অভিযোগে দুটি ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।’

‘পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন কর্মকর্তাকে...

জাপানের সঙ্গে সই হচ্ছে প্রথম ইপিএ, রপ্তানিতে বাড়বে শুল্কমুক্ত সুবিধা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর জাপানের বাজারে শুল্কমুক্ত...

নায়ক পরিচয়ের আড়ালে গায়ক জাফর ইকবাল

জাফর ইকবালকে আমরা চিনি মূলত নায়ক হিসেবেই। চিরসবুজ, রোমান্টিক...

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির...