নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে তেলবাহী লরি, নিহত ১

Date:

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঞা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে।

আহতরা হলেন—শফিকের ছেলে সাইফুর রহমান (২১), সাইদুর রহমান (১৯) ও দোকান কর্মচারী সোহাগ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টায় সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা কোম্পানির জ্বালানি তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে রওয়া দেয়। ১১টার দিকে লরিটি সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। সে সময় দোকানে থাকা ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ও কর্মচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ওসি নিজাম উদ্দিন ভূঞা বলেন, লরিটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...