নেপালকে বিদায় করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

Date:

জেসন হোল্ডারের তোপে নেপালকে অল্প রানে আটকে দ্রুত লক্ষ্য তাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপের ফিফটি আর শেমরন হেটমায়ারের ঝড়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে নিশ্চিত করল তারা।

মুম্বাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯ উইকেটে। দীপেন্দ্র আইরির ফিফটি সত্ত্বেও মাত্র ১৩৩ রানে আটকে যায় নেপাল। তাদের বাড়তে না দিয়ে ২৭ রানে ৪ উইকেট নেন হোল্ডার। জবাবে ২৮ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন হোপ। ৩২ বলে ৪৬ রান করেন হেটমায়ার।

টানা তিন জয়ে ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট নিশ্চিত হয়ে গেছে। আবার টানা তিন হারে বিদায় নিয়েছে নেপাল। অথচ এবার বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে জেতার দারুণ সম্ভাবনা জাগিয়েছিল এশিয়ার উঠতি ক্রিকেট শক্তিটি। কিন্তু ওই ম্যাচের পর কেমন বিবর্ণ দেখাচ্ছে দলটিকে। নবাগত ইতালির কাছে হারের পর পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

এই ম্যাচের গতিপথ মাঝপথেই নিশ্চিত হয়ে যায়। টস জিতে বোলিং বেছে নেওয়া ক্যারিবিয়ানরা চেপে ধরে নেপালের ইনিংস। পাওয়ার প্লেতে ২৩ রানে ৪ উইকেট হারায় তারা। যার দুটো নেন হোল্ডার। উইকেট নিতে থাকেন আকিল হোসেন, ম্যাথু ফর্ডরাও।

৩ ছক্কা ও ৩ চারে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে বিপদগ্রস্ত দলকে টানেন আইরি। তাকে বিদায় করে দেওয়ার পর ইনিংস মুড়ে ৪ উইকেট তোলেন হোল্ডার।

সহজ লক্ষ্যে পঞ্চম ওভারে ৪৩ রানে ব্র্যান্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হোপ-হেটমায়ার মিলে আর কোনো চাপ আসতে দেননি। অনায়াসে রান তুলতে থাকেন দুজন। অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে ম্যাচ শেষ করে দেন তারা।

 

Popular

More like this
Related

১ সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২১

ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ২১...

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক...

ভাষণ দিচ্ছেন তারেক রহমান

লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের...

তারেক রহমানকে একনজর দেখতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড়

গণসংবর্ধনা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে...