নেত্রকোণায় মজুত করা ৩৫০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

Date:

নেত্রকোণার সদর উপজেলার হাটখলা বাজারে অবৈধভাবে মজুত করা সাড়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় হাটখোলা বাজারে মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা ডিজেল স্থানীয় দুই ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলার সব ফিলিং স্টেশন দিনব্যাপী মনিটরিং করা হচ্ছে।

এদিকে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে পেট্রল ও অকটেন মজুত রাখায় একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্সের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে প্রায় দেড় হাজার লিটার জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়া যায়।

ফারদীন খান বলেন, অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

Popular

More like this
Related

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের...

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...

একদুয়ারিয়ার গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে গত তিন বছরে অন্তত...