নির্বাচন ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

Date:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে। এই দুই ভোটের তফসিল ঘোষণা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো এবং তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে আগামী ৭ ডিসেম্বর সভা করবে ইসি। সেই সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।  

তিনি আরও বলেন, আমরা তো বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১৪ তারিখের মধ্যে পড়ে।

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে ফাইনাল হবে।

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব। 

ওই সভায় তফসিলের তারিখের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, মোটামুটি ধরা যায়। কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।

Popular

More like this
Related

চট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার 

চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ি লক্ষ্য...

শেষ বলে ২ রানের চাহিদা মিটিয়ে চট্টগ্রামের নাটকীয় জয়

লো-স্কোরিং ম্যাচেও যে টি-টোয়েন্টি ক্রিকেটের আসল রোমাঞ্চ লুকিয়ে থাকতে...

অত্যাধুনিক যেসব সুবিধা রয়েছে কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে

সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো...

সেমেনিওকে পাওয়ার লড়াইয়ে জয়ী ম্যান সিটি

আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের...