নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইসির সহযোগিতা চান আইজিপি

Date:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, ‘জুলাই উত্তর বাংলাদেশে বাস্তবতার কারণে আমরা আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় দীর্ঘ সময় নানা অসুবিধার সম্মুখীন হয়েছি৷ আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের জন্য ইসি আয়োজিত এক সভায় এসব কথা বলেন আইজিপি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আজ সকাল ১০টায় সভা করে ইসি।

সভায় আইজিপি বলেন, ‘সামনে নির্বাচনে আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট অর্জন করতে পেরেছি। কঠোর ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা চাই৷ সমাজের বিভিন্ন দাবি দাওয়া, রাস্তা অবরোধ, মহাসড়ক অবরোধ, সমাজের অস্থিরতা সৃষ্টির যে প্রচেষ্টা দেখতে পাই, এসব বন্ধ করার সময় এসেছে। আমরা যদি অর্ডার প্রতিষ্ঠা করতে না পারি, নির্বাচনে কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব নয়।’

নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রশংসা করে বাহারুল আলম বলেন, ‘তারা শুধুমাত্র পুলিশ নয়, যেকোনো বাহিনীর কাছে সহায়তা চাইতে পারবেন৷ এই প্রতিশ্রুতি সব নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনারকে দিতে চাই। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারে নির্বাচন সফল ও সুন্দর করতে পারবো৷ সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। এই ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখতে পারেন।’

Popular

More like this
Related

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও...

পাগলা মসজিদের ১৩ সিন্দুকে এবার মিলল রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খুলে ৩৫ বস্তা...

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে ইনকিলাব...

জামায়াত-এনসিপি আসন সমঝোতা দু-এক দিনেই, নারী নেতাদের আপত্তি

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত...