নিজেকে কোনো ‘ব্র্যান্ড’ মনে করেন না নাহিদ

Date:

পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতারকে ডাকা হতো ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ারের শুরুর দিকে তকমা ছিল ‘নড়াইল এক্সপ্রেস’। তবে এরকম কোনো বিশেষণে পরিচিত হতে চান না দেশের ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। থাকতে চান স্রেফ সাধারণ হয়ে।

আজ মিরপুরে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপের বিপক্ষে রীতিমতো আগুনের গোলা ছুটিয়েছেন নাহিদ। তার গতির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সফরকারীরা, গুটিয়ে গেছে স্রেফ ১১৪ রানে।  ২৪ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে পাকিস্তানকে ৮ উইকেটে বিধ্বস্ত করার মূল নায়কও তাই তিনি। কিন্তু মাঠের সেই বিধ্বংসী মেজাজ সংবাদ সম্মেলনে দেখা গেল না একটুও। বরং সেখানে কথা বললেন বিনয় নিয়ে।

বিশ্বজুড়ে ‘চাপাই এক্সপ্রেস’ ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাওয়ার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না। আমি মনে করি একটা সাধারণ মানুষ এবং আমি চেষ্টা করি যে কেমনে আমি ভালো ভালো পারফরম্যান্স দিতে পারব।’

আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত গতি দিয়ে ব্যাটসম্যানকে ঘায়েল করতে চাইলেও নাহিদ মনে করেন স্কিলই আসল। গতির চেয়ে লাইন-লেংথ বজায় রেখে বোলিং করার দিকেই তার মনোযোগ বেশি, ‘গতি নিয়ে আমি চিন্তা আসলে করি না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে গতির চাইতে আপনার স্কিলটা ম্যাটার করে। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররাই বেশি দাপট দেখান। এই উইকেটে বেশিরভাগ সময় দুই পেসার নিয়েই খেলে বাংলাদেশ। সেই উইকেটে গতির ঝড় তুলে অবাক নন নাহিদ। সিনিয়র বোলারদের সঙ্গে আলাপ করেই বুঝে গিয়েছিলেন এদিন কী করতে হবে, ‘সারপ্রাইজিং না কারণ প্রথমে মোস্তাফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং কছিলেন, তো তাদের সঙ্গে কথা বলছিলাম মাঠের মধ্যে যে উইকেটে কী হচ্ছে না হচ্ছে। তারা তখন বলল যে উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন লেংথ মেইনটেইন করলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন। আমি এই জিনিসটা স্রেফ মাঠে প্রয়োগ করার চেষ্টা করেছি।’

উইকেট যেমনই হোক, একজন বোলারের কাজ যে কন্ডিশন দ্রুত বুঝে নেওয়া, সেটিও ফুটে উঠেছে তার কণ্ঠে। নাহিদ মনে করেন, ‘উইকেট যেমনই হোক উইকেটটা নিজে বুঝা উচিত এবং ওই উইকেট যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করা উচিত।’ 

 

 

Popular

More like this
Related

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল...

পিছিয়ে গেল উইমেনস বিপিএল

বড় প্রত্যাশা আর নানা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে খেলবে না ইরান: ক্রীড়ামন্ত্রীর ঘোষণা

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেবে...

ইরানের হুমকির পর সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইয়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মীদের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে...