নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

Date:

শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত পরশু কাসেমীর স্ত্রী আনা পারভীন কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন।
 

Popular

More like this
Related

শুল্ক আরোপের হুমকিতে থামে ভারত-পাকিস্তান সংঘাত: ট্রাম্প

শুল্ক আরোপের হুমকি দিয়ে গত বছর ভারত ও পাকিস্তানের...

নিলামে বিপুল খরচ করা মোস্তাফিজদের কলকাতায় আছেন যারা

মিনি নিলাম থেকে তিনজন ক্রিকেটার কিনতেই কলকাতা নাইট রাইডার্সের...

ক্ষমতায় গেলে স্বাধীন গণমাধ্যম তৈরি করবে বিএনপি: মির্জা ফখরুল

সাংবাদিকদের মধ্যে বিভাজন বা মেরুকরণের ফলে তারা নিজেরাই রাজনৈতিক...

ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর অবস্থানে নিতে নেতানিয়াহুর চাপ

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় কঠোর অবস্থান নিতে মার্কিন প্রেসিডেন্ট...