নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

Date:

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে সেলিম ব্যাপারী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সেলিমের শ্বাসনালিসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। 

তিনি আরও জানান, সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ ও মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার পাঁচতলা একটি বাড়ির তৃতীয় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেসর থেকে এ বিস্ফোরণ ঘটে।

দ্য ডেইলি স্টারকে সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, তৃতীয় তলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকেন। ধোলাইপাড়ে মুক্তার ব্যাপারীর এসি, ফ্রিজের কম্প্রেসরের দোকান রয়েছে। তবে দোকানের মালামাল বাসাতেও রেখেছিলেন। 

বৃহস্পতিবার রাতে ফোনের মাধ্যমে ওই বাসায় দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বলতে পারেননি।

আবির আরও জানান, সেলিম অবিবাহিত। পরিবারের তিন সদস্যই থাকতেন বাসাটিতে। বিস্ফোরণে বাসাটির সব তছনছ হয়ে গেছে। 

Popular

More like this
Related

এবারের ঈদের সিনেমার নায়ক কারা

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। এ উপলক্ষে নির্মিত...

কোন পথে পাকিস্তান-আফগানিস্তান ‘যুদ্ধ’

পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘকাল উপেক্ষা করার পর, আফগানিস্তানের বিরুদ্ধে...

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে...

রোমাঞ্চকর রান তাড়ায় ইংল্যান্ডকে জেতালেন জ্যাকস-রেহান, টিকে রইল পাকিস্তান

লম্বা সময় ম্যাচের নাটাই থাকল নিউজিল্যান্ডের হাতে। শেষদিকে মোড়...