নাইটক্লাব কাণ্ডে সতীর্থদের ‘ঝামেলা থেকে বাঁচাতে’ মিথ্যা বলেছিলেন ব্রুক

Date:

নিউজিল্যান্ডে নাইটক্লাবের বাউন্সারের হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় সতীর্থদের নাম আড়াল করতে সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছিলেন হ্যারি ব্রুক। ঘটনার তিন মাস পর সেই ভুল স্বীকার করে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জানিয়েছেন, সতীর্থদের অনাকাঙ্খিত ঝামেলা রক্ষা করতেই তিনি দাবি করেছিলেন যে সেদিন তিনি একা ছিলেন।

গত সপ্তাহে গণমাধ্যমের কাছে ব্রুক বলেছিলেন, ৩০ অক্টোবর ওয়েলিংটনে ওয়ানডে ম্যাচের আগের রাতে তিনি একাই বাইরে গিয়েছিলেন। তবে শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি স্বীকার করেন, তার সঙ্গে দলের অন্য সদস্যরাও ছিলেন। সতীর্থদের ‘কোনো পরিস্থিতির মধ্যে টেনে নেওয়া’ থেকে বাঁচাতেই তিনি ওই অসত্য তথ্য দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে সম্প্রতি জানানো হয়, ওই ঘটনায় ব্রুকের সঙ্গে জ্যাকব বেথেল ও জশ টাঙ্গুও ক্রিকেট রেগুলেটরের তদন্তের মুখে পড়েছেন। এরপরই আগের অবস্থান থেকে সরে এসে ঘটনার স্পষ্টীকরণ দিলেন ইংলিশ অধিনায়ক।

বিবৃতিতে ব্রুক বলেন, ‘ওয়েলিংটনে আমার কর্মকাণ্ডের জন্য আমি দায়ভার গ্রহণ করছি এবং স্বীকার করছি যে সেই রাতে অন্যরা উপস্থিত ছিলেন। আগের মন্তব্যের জন্য আমি অনুতপ্ত। আমার উদ্দেশ্য ছিল সতীর্থদের এমন একটি পরিস্থিতির সঙ্গে জড়ানো থেকে রক্ষা করা, যা মূলত আমার নিজের ভুল সিদ্ধান্তের ফলে তৈরি হয়েছিল।’

এই বিতর্কিত সময়কে নিজের ক্যারিয়ারের শিক্ষা হিসেবে দেখছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার, ‘আমি ক্ষমা চেয়েছি এবং বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছি। এটি আমার ক্যারিয়ারের একটি চ্যালেঞ্জিং সময়, যা থেকে আমি শিখছি। অধিনায়ক হিসেবে মাঠের বাইরের দায়বদ্ধতা সম্পর্কে আমার আরও অনেক কিছু জানার আছে। আমি ব্যক্তিগত ও পেশাদার—উভয় ক্ষেত্রেই নিজেকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিদেশ সফরেই এমন অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছিলেন ব্রুক। ১ নভেম্বরের সেই ম্যাচের আগের রাতে ঘটা ওই ঘটনার পর তাকে জরিমানার পাশাপাশি চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছিল। তবে বিষয়টি দীর্ঘ সময় গোপন থাকার পর সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারের পর জনসমক্ষে আসে।

বর্তমানে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্রুক। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি তার নেতৃত্বের জন্য বড় পরীক্ষা। মাঠের ক্রিকেটে মোস্তাফিজুর রহমানদের স্কিল সামলানোর প্রস্তুতির মাঝেই মাঠের বাইরের এই বিতর্ক ব্রুককে নতুন করে চাপে ফেলল।

Popular

More like this
Related

আমস্টারডামে ফুটবল ম্যাচের পর ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল দল মাক্কাবি তেল-আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের...

৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম-স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি...

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...