নরসিংদীতে বাড়ির সানশেড ভেঙে শিশুর মৃত্যু, আহত ৩

Date:

ভূমিকম্পে নরসিংদী সদরের গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে দশ বছরের শিশু ওমর নিহত হয়েছে। এছাড়া তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল ও দুই বোন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভূমিকম্পের পর বাবা-ছেলেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে থাকা ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় দেলোয়ার হোসেন ওমরসহ তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাদের নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখান থেকে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। দেলোয়ারের দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তর পাড়া গ্রামে। তবে তারা নরসিংদী গাবতলী এলাকায় ভাড়া থাকত।

Popular

More like this
Related

ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট সংক্রান্ত ২ সমঝোতা স্মারক সই

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দেশটির সঙ্গে...

যুক্তরাষ্ট্র ‘কর্তৃত্ববাদী’ শাসনের দিকে ঝুঁকছে: হিউম্যান রাইটস ওয়াচ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী দেশে পরিণত করছেন বলে...

খেলোয়াড়রা তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে: আলোনসো

ম্যানচেস্টার সিটির কাছে হারলেও দলকে দোষারোপ করার বদলে লড়াকু...

ভূমিকম্পে নরসিংদীর ভবন-সড়কে ফাটল, আতঙ্ক কাটেনি এখনো

গতকাল শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অধিকাংশ ভবন,...