নবীন পাঞ্জাবি দোকানের ঘটনায় ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

Date:

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে একটি পোশাকের শোরুম বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ২০ মার্চ মগবাজারের বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে ওই শোরুমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ পরিস্থিতিতে ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডিএমপি সদর দপ্তরে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ঈদের আগের দিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, মগবাজার বিশাল সেন্টারে ‘নবীন’ নামের একটি ব্র্যান্ডের শোরুম বন্ধ করে দেন আশপাশের ব্যবসায়ীরা। মূলত কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে তারা এই কাজ করেন। ওই সময় সেখানে পুলিশ সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

Popular

More like this
Related

চুক্তির জন্য মরিয়া ইরান, আমি নই: ট্রাম্প

যুদ্ধ থামাতে চুক্তির জন্য ইরান মরিয়া হয়ে আছে বলে...

জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা

জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা...

‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’, এএসআইকে চোর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে...