নতুন ম্যাগাজিনে আবুল হায়াত ও মনির খানের উপস্থিতি

Date:

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।

এই অনুষ্ঠানে থাকবে একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য ও আড্ডা। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর এবং প্রযোজনায় আছেন ইয়াসির আরাফাত।

‘অভিনন্দন’-এর প্রথম পর্বে থাকছেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত। তাকে বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।

সংগীত পর্বে থাকছে কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মণ্ডল, শাহনাজ বেলী ও ডলি মণ্ডল।

এ ছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান। সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি নাটিকা।

বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

Popular

More like this
Related

‘ভিনিসিয়ুসকে শিখতে হবে কে দায়িত্বে আছেন!’

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে চলমান অস্থিরতার মাঝে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস...

১৪ বছরের পরিশ্রম একদিনেই শেষ

মৌলভীবাজারের জুড়ীর গোবিন্দপুর গ্রামের কৃষক চেরাগ আলী। বৃহস্পতিবার ভোরবেলা...

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই জনসমক্ষে এমনটা বলে থাকেন...

৫৪৯ রানের দুর্ভেদ্য লক্ষ্য তাড়ায় বিপদে ভারত

প্রথম টেস্ট হেরে এমনিতেই ব্যাকফুটে ভারত। সিরিজ হার এড়াতে...