নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪৭ গাড়ি ও চালক

Date:

নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য সচিবালয়ে চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে সরকারি পরিবহন পুল থেকে গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন চালকরা।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, চালকসহ ৪৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই গাড়িগুলো নতুন মন্ত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

অন্য একজন কর্মকর্তা জানান, যেহেতু এবার সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান একই স্থানে অনুষ্ঠিত হবে, তাই সম্ভাব্য মন্ত্রীদের বাড়িতে গাড়ি পাঠানোর প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, কোনো ব্যতিক্রম না ঘটলে, সব গাড়ি বিকেল ৪টার আগেই সংসদ ভবনে পাঠিয়ে দেওয়া হবে।

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...