ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের নতুন নেতা বিজয়ী হবেন—এমন আশা প্রকাশ করেছে সংঘটনটি।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে পরাস্ত করতে হবে। ঔদ্ধত্যবাদী শক্তিগুলো যাতে ইরানের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে না পারে—সেই লক্ষ্যে ইরানি জনগণের সাফল্য কামনা করি।’
আলাদা এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও মোজতবা খামেনিকে হওয়াকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, ‘বিশ্বের সব মুক্ত মানুষ আপনাদের পাশে রয়েছে।’