ধানমন্ডি ৩২ থেকে আটক ৩

Date:

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া তিনজনকে আটক করেছে পুলিশ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনের সঙ্গে সেখানে গিয়েছিলেন।

আজ রোববার বিকেলে তাদের আটক করা হয়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অধ্যাপক জামাল উদ্দিন লেখেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ জামাল ও অন্যদের একটি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।

এডিসি জিসানুল হক বলেন, কোনো শিক্ষককে আটক করা হয়নি। উত্তেজিত জনতার হাত থেকে নিরাপত্তার জন্য তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তারা নিজেদের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়েছেন।

 

Popular

More like this
Related

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...