ধানমন্ডিতে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

Date:

রাজধানীর ধানমন্ডিতে মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন—নড়াইল জেলার মিলন খান (৩২) ও লক্ষ্মীপুর জেলার মো. শওকত (৩২)।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় দুজনকে ব্যানারসহ আটক করা হয়। আটক শওকত একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

Popular

More like this
Related

দিয়াজের গোলে কোয়ার্টারে মরক্কো, সঙ্গী ক্যামেরুন

আফ্রিকা কাপ অব নেশনসের মঞ্চে স্বপ্নের যাত্রা অব্যাহত রেখেছে...

চট্টগ্রামসহ দেশের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামসহ বাংলাদেশের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার...

‘স্থায়ী চাকরি না থাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ’

বাংলাদেশ নারী কাবাডির সবচেয়ে অভিজ্ঞ মুখগুলোর একজন শ্রাবণী মল্লিক।...

ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনা...