দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

Date:

ঢাকার দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন একটি আদালত।

ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ আজ মঙ্গলবার এ আদেশ দেন। 

আদালতের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২৩ ডিসেম্বর আদালত তদন্ত সংস্থাকে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার তেজগাঁও এলাকায় ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ।

মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬ (১), বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ২৬ (১) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার বিবরণে বলা হয়,ভাঙচুর ও অগ্নিসংযোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা। এটি পরবর্তী মূল্যায়নের পর সংশোধিত হতে পারে।

আদালতের নথি অনুযায়ী, গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত এ মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

Popular

More like this
Related

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...

৭ আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক চায় না জামায়াত, আবেদন প্রত্যাখ্যান ইসির

প্রতীক বরাদ্দের তিন দিন পর সাতটি আসনের ব্যালট পেপারে...