দোল পূর্ণিমা আজ

Date:

দেশজুড়ে প্রার্থনা, ধর্মীয় আচার ও রঙ খেলার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উদযাপিত হচ্ছে।

শ্রীকৃষ্ণ ও রাধার স্মরণে ভক্তরা আজ মঙ্গলবার সকাল থেকেই ভীড় জমান বিভিন্ন মন্দিরে। ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী রঙে রঙে রাঙিয়ে দেন একে অপরকে।

ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধার চরণে আবির দিয়ে পূজা নিবেদন করছেন। শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনায় অনেকেই বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল পূর্ণিমা উৎসব পালন করতে সমবেত হয়েছেন শত শত পুণ্যার্থী। 

আবিরের রঙে রঙিন হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। সেখানে নারী, পুরুষ ও শিশুরা একে অপরকে রঙ মেখে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন।

দোল পূর্ণিমা হোলি বা দোলযাত্রা নামেও পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে এই দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধা তাদের সঙ্গীদের নিয়ে আবির খেলায় মেতে উঠেছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করেই এই উৎসব উদডাপিত হয়।

ধর্মীয় গুরুত্বের পাশাপাশি দোল পূর্ণিমা এখন একটি সার্বজনীন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

 

Popular

More like this
Related

‘অপরাধের দলিল’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের...

লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ...

কেউ চাঁদা দাবি করলে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,...

আজারবাইজান থেকে ইসরায়েলে জ্বালানি তেল নেওয়া বন্ধের হুমকি ইরানের

ইসরায়েলের জ্বালানি তেলের চাহিদার প্রায় ৩০ শতাংশ মেটায় ইরানের...