দেশের মানুষ জেগে উঠেছে, ভোট এবার তারা দেবেই: মির্জা ফখরুল

Date:

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমি মনে করি না, এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জেগে উঠেছে, ভোট এবার তারা দেবেই। কেউ সেটা ঠেকাতে পারবে না।’

আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা পাহারা রাখবেন যেন ভোট কেন্দ্রে কেউ গোলমাল করতে না পারে।’

‘প্রশাসন, পুলিশ, মিলিটারি—সবাই একটা নিরপেক্ষ ভোট চায়। তাই আমাদের একটা সুযোগ এসেছে। এই সুযোগে আমরা সঠিকভাবে প্রত্যেকেই নিজের ভোটটা দিতে পারবো,’ যোগ করেন তিনি।  

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের সামনে আরেকটা দল মিথ্যা কথা বলছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? আমার মা-বোনেরা সবাই সহজ সরল। কোরআন শিক্ষার নাম করে তাদের বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোনো মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় ভয় পান, ভোট দিতে গেলে বা ফিরে আসার সময় যদি গোলমাল হয়!’

‘আমি আপনাদের আশ্বাস ‍ও প্রতিশ্রুতি দিতে চাই—ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো,’ বলেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, ‘সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা যদি ঠিকমতো সরকার নির্বাচন করতে না পারি, সঠিক লোকটাকে যদি ভোট দিতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না।’

তিনি বলেন, ‘অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেওয়া হতো। আমি যদি নির্বাচিত হই, তাহলে কোনো কাজের জন্য আপনাদের কাউকে কোনো টাকা দিতে হবে না। সব রকমের সন্ত্রাস বা দুর্বৃত্তায়ন বন্ধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো।’  

Popular

More like this
Related

নবম পে স্কেলের দাবিতে আন্দোলন, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা...

‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে গ্রন্থাগার দিবস উদযাপন

‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে গ্রন্থাগার দিবস উদযাপন হয়েছে।...

ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ...

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান...