দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়ে এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনার পরও বিমান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তিনজন সামান্য আহত হয়েছেন এবং একজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুই ঘানার নাগরিক ও এক বাংলাদেশি নাগরিক সামান্য আহত হয়েছেন। আর এক ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।