দুপুরে হাদির জানাজা, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

Date:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শুক্রবার তার মরদেহ দেশে আনা হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। সেদিন রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এর অংশ হিসেবে আজ সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদি মাধায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালে তিনি মারা যান।

Popular

More like this
Related

আমস্টারডামে ফুটবল ম্যাচের পর ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল দল মাক্কাবি তেল-আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের...

৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম-স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি...

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...