দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন ‘জুলাই যোদ্ধা’ তাহরিমার

Date:

‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে রিমান্ড মঞ্জুর করার পর আসামিপক্ষের আইনজীবী ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন দায়ের ও অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড বাতিল ও জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে তাহরিমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ডেইলি স্টারকে বলেন, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি মামলায় তাহরিমা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে হাজির করা হলে রিমান্ড মঞ্জুর হয়।

ওসি নাসির উদ্দিন বলেন, মামলাটি করেন নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক। অভিযোগে বলা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। পরে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। 

জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার জাতীয় ছাত্রশক্তি কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু ডেইলি স্টারকে বলেন, ‘তাহরিমা জান্নাত সুরভী বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলনেও তিনি আমাদের সঙ্গে থেকেছেন। আমি তাকে চিনি। তবে তিনি কমিটিতে নেই।’

Popular

More like this
Related

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় দুই...

মনোনয়নপত্র: ৪ দিনে ইসিতে ৪৬৯ আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র...

কুমিল্লায় ৩ বাহনের সংঘর্ষের পর বাসে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের...