দুই ম্যাচেই ডাক: অভিষেককে যে পরামর্শ দিলেন শাস্ত্রী

Date:

ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ইনিংসের শুরুতে আরও কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ফেললেও এখনও রানের খাতা খুলতে পারেননি ২৫ বছর বয়সী এই তারকা।

গত রোববার কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬১ রানের দাপুটে জয়ের ম্যাচেও অভিষেক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। ৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার আগের ম্যাচেও হতাশ করেন। ওয়াংখেড়েতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে এই বাঁহাতি ব্যাটার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান।

এই ব্যর্থতা ভারতের অপরাজেয় যাত্রাকে থামাতে না পারলেও শাস্ত্রী জানেন, টুর্নামেন্টের শেষদিকে যখন লড়াই আরও কঠিন হবে এবং চাপ বাড়বে, তখন ভারতের জন্য অভিষেকের সেরা ফর্ম ফিরে পাওয়া অত্যন্ত জরুরি। ক্রিজে থাকাকালীন অভিষেককে কিছুটা বাড়তি সময় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, একবার থিতু হয়ে গেলে ইনিংসের পরের দিকে অভিষেকের জন্য রান করার সুযোগ এমনিতেই তৈরি হবে।

পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের পর বিশ্বকাপজয়ী শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয়, সে বড় রানের অপেক্ষায় আছে, তবে তাকে নিজেকে কিছুটা সময় দিতে হবে। ক্রিকেটে এমনটা হতেই পারে এবং আপনি ফর্ম হারাতে পারেন, কিন্তু ছন্দ ফিরে না পাওয়া পর্যন্ত তাকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ, একবার ক্রিজে টিকে গেলে ডট বলগুলোকে বাউন্ডারি আর ছক্কায় রূপান্তর করা তার জন্য মোটেও কঠিন কিছু নয়।’

অভিষেক এখন পর্যন্ত ম্লান থাকলেও সেই অভাব পূরণ করে দিয়েছেন ইশান কিশান। এই প্রতিভাবান বাঁহাতি ব্যাটার পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪০ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও দশটি চার।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কিশানের টানা দ্বিতীয় ফিফটি। শাস্ত্রীর মতে, তিনি বর্তমানে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, ‘সে বর্তমানে স্বপ্নের মতো ব্যাটিং করছে। কলম্বোর ওই পিচে দুইশর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা অবিশ্বাস্য। ভারত বা পাকিস্তান— উভয় দলের ব্যাটারদের জন্যই সেখানে রান করা সহজ ছিল না। কারণ, বল থমকে আসছিল। এমন কন্ডিশনে সে যেভাবে ব্যাটিং করেছে এবং দ্রুত পরিস্থিতি বুঝে নিয়েছে, তা আমার দারুণ লেগেছে।’

Popular

More like this
Related

চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় সিটি করপোরেশনের (চসিক) ময়লাবাহী ডাম্প...

মেঘনায় জাহাজের ধাক্কায় ২৭৫ টন লবণবোঝাই ট্রলারডুবি

ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় প্রায় ২৭৫ টন লবণবোঝাই...

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ‘হঠাৎ’ গণঅভ্যুত্থানে হামলার মামলা

২০২৪ সালের জুলাইয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে...

হাদি হত্যা: ৩০ দিনের মধ্যে বিচার না হলে আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের 

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার...