দীপু চন্দ্র হত্যাকাণ্ড: পরিবারের পাশে সরকার ও নাগরিক সমাজ

Date:

ময়মনসিংহে নিহত কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আলোকচিত্রী শহীদুল আলম। 

সরকারের পক্ষে আজ মঙ্গলবার ময়মনসিংহে দীপুর গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা।

তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

এদিন দীপু চন্দ্রের গ্রাম পরিদর্শন করেন বিশিষ্ট আলোকচিত্রী ও নাগরিক কোয়ালিশনের আহ্বায়ক শহীদুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

পরিদর্শন শেষে শহীদুল আলম বলেন, ‘ন্যায় বিচার আমরা অবশ্যই আদায় করে ছাড়বো। শুধু বিচার নয়, ভবিষ্যতে যেন বাংলাদেশে এমন ঘটনা আর না ঘটে, সেটাও নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে একজন অসহায় শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মব-চালিত সহিংসতার ভয়ংকর দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

সরকার জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

Popular

More like this
Related

জামায়াত-এনসিপি আসন সমঝোতা দু-এক দিনেই, নারী নেতাদের আপত্তি

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত...

লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি, ঘুমিয়ে থাকা ২ কর্মীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া...

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: অ্যাডভেঞ্চার-৯ ঝালকাঠিতে জব্দ, ৪ কেবিন বয় আটক

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন...

নিয়ম না মানলে লাইসেন্স ও রুট পারমিট বাতিল করা হবে: সাখাওয়াত

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে...