ত্বকী হত্যার ১৩ বছর: তদন্ত শেষ করে চার্জশিট জমার দাবি

Date:

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা। একইসঙ্গে দ্রুত ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আজ শুক্রবার সকাল ১০টায় বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় সিরাজ শাহের আস্তানায় অবস্থিত ত্বকীর কবরে গিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় ত্বকীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ত্বকীর কবরে ফুল দেন তার বাবা রফিউর রাব্বি, তার ছোট ছেলে রাকিব মুহাম্মদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, জাহিদুল হক দিপু, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ, সমগীতের সাবেক সভাপতি অমল আকাশ প্রমুখ।

২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণ করা হয়। এর দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ৫ মার্চ র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে বলেন, ‘আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। ২০১১ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে অবস্থান নেওয়া, সংসদ সদস্য শামীম ওসমানের চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে জনগণকে সংগঠিত করায় রফিউর রাব্বির ওপর ক্ষুব্ধ হয়েছিলেন সংসদ সদস্য ও তার অনুগতরা। তাকে শায়েস্তা করতেই ছেলেকে হত্যা করেন তারা।’

এ হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও এখনো আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি।

 

Popular

More like this
Related

শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার...

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...