‘তেহরান ও আশপাশের ৫ তেল স্থাপনায় হামলা’

Date:

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের পাঁচটি তেল সংক্রান্ত স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে চারজন নিহত হয়েছেন।

আজ রোববার ইরানের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।

ইরানি তেলজাত পণ্য বিতরণ সংস্থার প্রধান নির্বাহী কেরামত ভেইস্কারামি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, গত রাতে তেহরান ও আলবোরজে চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন কেন্দ্রে শত্রুপক্ষ বিমান হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমাদের চার কর্মী নিহত হয়েছেন, যার মধ্যে দুইজন তেল ট্যাংকারচালক ছিলেন। স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানে রাতভর আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সকালেও পুরো শহর ধোঁয়ার অন্ধকারে ঢেকেছিল।

স্থানীয়রা জানিয়েছেন, বাতাসে এখনো পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে।

ভেইস্কারামি বলেছেন, ইরানের তেল ডিপোগুলোতে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুত আছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...