তেহরানে যুদ্ধবিমানের শব্দ ও বিকট বিস্ফোরণ

Date:

ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দের পাশাপাশি বিস্ফোরণের বিকট শব্দও শোনা গেছে। 

তেহরানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক এমনটি জানিয়েছেন। তবে এই বিস্ফোরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আজ শুক্রবার ইসরায়েল বলেছে, তেহরানে ‘ব্যাপক মাত্রায়’ বিমান হামলা শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের যুদ্ধবিমানগুলো ইরানের রাজধানীতে বিভিন্ন অবকাঠামোর ওপর নতুন করে এক ‘দফা হামলা’ চালাচ্ছে।

একটি বিবৃতিতে ইসরায়েল এই হামলাগুলোকে ‘ব্যাপক’ হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের একটি ড্রোন ক্যারিয়ারে হামলা চালিয়েছে। বর্তমানে সেটিতে আগুন জ্বলছে।

ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানায়, হামলায় তেহরানের পূর্বাঞ্চলের কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়েস অব আমেরিকার ফার্সি সংবাদ বিভাগও শুক্রবার ভোরে মধ্য ইরানের শহর ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে।

অন্যদিকে ইরাক ও এ অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি অভিযান চালানো হয়েছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের (আইআরআই)। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে থাকা ‘শত্রু ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে।

গত শনিবার ইরানে যৌথ হামলা চালানো শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির সর্বোচ্চ নেতা এবং শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। জবাবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ শুক্রবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। 

Popular

More like this
Related

তুরাগে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে...

উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

চীনের তুলনায় উত্তর কোরিয়া যে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ...

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...