তেজগাঁও কলেজে ২ গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী মারা গেছেন

Date:

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী চার দিন পর মারা গেছেন। নিহত সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বুধবার দুপুরের দিকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।

তিনি বলেন, ‘রানার মরদেহ হাসপাতাল থেকে পুলিশকে না জানিয়ে গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ ফিরিয়ে আনতে বলেছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ ডেইলি স্টারকে বলেন, ‘আমি শুনেছি ৬ ডিসেম্বর কিছু আবাসিক ও বাইরের লোকজন ছাত্রাবাসে গিয়ে মাদক সেবন করছিল। তখন রানাসহ ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।’

মোরশেদ আলম তরুণ আরও বলেন, ‘পরে আমি ও আরও কয়েকজন ছাত্রদল নেতা বিষয়টি মীমাংসা করি। কিন্তু প্রায় দেড় ঘণ্টা পর ওই বহিরাগত গ্রুপটি শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে। এতে রানাসহ চারজন আহত হয়।’

নিহতের সহপাঠী ও বন্ধু আবু বকর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রানা মাদক সেবনের প্রতিবাদ করায় তাকে আক্রমণ করা হয়।

তবে তিনি অভিযোগ করেন, ‘দুই গ্রুপের সদস্যরা ছাত্রদল নেতাদের সঙ্গে জড়িত।’

তারা আগামীকাল হত্যার বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে তিনি জানান।

Popular

More like this
Related

‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও...

২০২৯ ক্লাব বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ব্রাজিল

২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে ফিফাকে...

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি।...

সেমিফাইনালে আলকারাজ, সামনে জ়ভেরেভ

গ্যালারিভর্তি দর্শকের চাপ, মেলবোর্নের গরম রাত, সবকিছুকে নিস্তব্ধ করে...