তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৮

Date:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আল আমিন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শৃঙ্খলা বজায় রাখতে আমরা ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ‘মোল্লা’ ও ‘জলতরঙ্গ’ নামে দুটি গ্রুপ।  

এসময় শহীদ মামুন হলের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয়। জানালা, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলেজ ইউনিট ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তি হয়েছে। আমরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি।’

পরে তিতুমীর কলেজ ইউনিটের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ এবং জলিল আদিককে বহিষ্কার করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ইমাম হোসেন।

তবে এ ঘটনায় এখনও মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

Popular

More like this
Related

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে...

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির...

নির্বাচনী প্রচারে এআই ভিডিওর অপব্যবহার, বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা

গত ১১ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে...

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তার দল...