তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

Date:

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা গেছে।

বিয়ের এক বছরের মাথায় তাদের এই বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা গেল।

গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে।

যোগাযোগ করা হলে আজ শনিবার তাহসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, গত কয়েকমাস ধরে আমরা আলাদা থাকছি। বিস্তারিত পরে সময় এলে বলব।

২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

Popular

More like this
Related

‘রায়হান রাফীর সিনেমায় দর্শক হলমুখী হন, এবারও ব্যতিক্রম হবে না’

ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু একের...

পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক ইমরানের

তোশাখানা–২ মামলায় আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের পর পাকিস্তানজুড়ে প্রতিবাদ...

আমরা খুব বেশি গোল খেয়েছি: বাংলাদেশ কোচ আইকমান

পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফ সিরিজে টানা তিন ম্যাচে বড়...

শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে...