তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Date:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

Popular

More like this
Related

‘চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে হত্যা’

কারওয়ান বাজারের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই...

ভারতের সঙ্গে আপসের অভিযোগ সম্পূর্ণরূপে অপপ্রচার: বিএনপি

কুমিল্লায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের...

প্রতীক বরাদ্দের ইতিহাস: যখন নৌকা, ধানের শীষ নিয়েও ছিল টানাটানি

একসময় নৌকা যে আওয়ামী লীগেরই স্থায়ী প্রতীক হবে, কিংবা...

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা আসবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল...