তারেক রহমানের নাম ভোটার তালিকায় নেই, তবে ইসি চাইলে ভোট করতে পারবেন

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম ওঠাননি। তবে নির্বাচন কমিশন (ইসি) অনুমতি দিলে তিনি তা করতে পারবেন।

এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, যারা ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন, তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ভোটার হওয়ার প্রক্রিয়া ও কার্যক্রম অব্যাহত থাকবে।

১৬ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নাম ভোটার তালিকায় আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘না।’

তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি অনুমতি দেয়, তবে তিনি পারবেন।’

Popular

More like this
Related

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, এই দাবি নাকচ করল বিসিবি

নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে...

আমন ধানের দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা

সারা দেশে প্রায় ৬০ শতাংশ আমন ধান কাটা শেষ।...

আইসিসির কাছ থেকে যে জবাব পেল বিসিবি

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আসন্ন...

ভোটদানে সময়ের ব্যাপারে সবাইকে সংবেদনশীল হতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো....