তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছ থেকে ২ সন্দেহভাজন আটক

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছে থেকে সন্দেহজনক গতিবিধির কারণে দুইজনকে আটক করেছেন পুলিশ ও সিএসএফের সদস্যরা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ৪৬ বছর বয়সী মো. রুহুল আমিনকে আজ রোববার সকালে তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা যানবাহনের বিভিন্ন দিক থেকে ছবি তুলতে দেখা যায়।

তিনি জানান, তার কর্মকাণ্ডে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আটক করে।

রুহুল আমিন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে জানান ওসি রাকিবুল।

রুহুল আমিনকে আটকের কিছুক্ষণ পর একই এলাকা থেকে মো. ওমর ফারুক নামে আরেকজনকে আটক করা হয়। তাকে তল্লাশি করে গাঁজার দুটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়েছে।

Popular

More like this
Related

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে...

দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া আরও একজন গ্রেপ্তার: পুলিশ

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে...

আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

আগাম কোনো নোটিশ ছাড়াই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে...

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র সফল হবে না: সালাহউদ্দিন আহমেদ

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বীরকে গুলি করে...