তারেক রহমানকে সংবর্ধনা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি না, দেখবেন রিটার্নিং কর্মকর্তা

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরে সংবর্ধনা নিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি না, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা দেখবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধনের নির্ধারিত সময়সীমা ২৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে ইসি।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশ নেননি, তারা অনুগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করুন।’

আখতার আহমেদ বলেন, ‘দ্বিতীয় আরেকটা ঘোষণা হচ্ছে, আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি, তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা রাখতে যাতে সম্ভাব্য প্রার্থী ও এজেন্টরা তাদের মনোনয়ন সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম শেষ করতে পারেন।’

আগামীকাল তারেক রহমানের দেশে ফিরলে তকে সংবর্ধনা দেওয়া হবে। এর জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছেন কি না, সেখানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি না—জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘এটা রিটার্নিং কর্মকর্তা দেখবেন।’

আচরণবিধি লঙ্ঘন নিয়ে ইসি ওয়াকিবহাল না—রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমরা ওয়াকিবহাল না এটা কেউ বলতেই পারেন। আবার কেউ বলতে পারেন, আপনাদের আরেকটু তৎপর হওয়া উচিত। সবাই আচরণ বিধি মেনে চলব, এটাই আমাদের উদ্দেশ্য।’

 

Popular

More like this
Related

চুয়াডাঙ্গায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আরাফাত হোসেন...

হিন্দিভাষী সেই ১৪ জনকে আবার ভারতে পাঠাল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হিন্দিভাষী সেই...

দেশকে অস্থির করতে পেছন থেকে কাজ করছে একটি মহল: মির্জা ফখরুল

দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপির...

হাদি হত্যা: চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের...