তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার বিন ইব্রাহিম।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে টেলিফোনে কথা হয়।

আনোয়ার ইব্রাহিম বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন বার্তার জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তারেক রহমান আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে যাবে।

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...