তলানিতে থেকেও বিশ্বকাপের দুয়ারে সুইডেন

Date:

ব্যর্থতায় ভরা বাছাইপর্ব. চার হার, গ্রুপে তলানিতে শেষ; তবুও বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে সুইডেন। অবিশ্বাস্য এই প্রত্যাবর্তনের গল্পে এখন মাত্র এক ম্যাচ দূরে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ড, কসোভো ও স্লোভেনিয়ার নিচে চতুর্থ হয়ে শেষ করেছিল সুইডেন। শুরুর চার ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের কারণে কোচ জন ডাহল টমাসনকে বরখাস্তও করে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে নতুন কোচ গ্রাহাম পটার দায়িত্ব নেওয়ার পর আশার আলো দেখতে শুরু করে দলটি। যদিও তার অধীনে শেষ দুই বাছাই ম্যাচে সুইজারল্যান্ডের কাছে বড় হার এবং স্লোভেনিয়ার সঙ্গে ড্র করেছিল সুইডেন, তবুও শেষ পর্যন্ত সেই ফলাফল বড় বাধা হয়ে দাঁড়ায়নি।

মূলত উয়েফা নেশনস লিগে দুর্দান্ত পারফরম্যান্সই সুইডেনকে নতুন জীবন দিয়েছে। স্লোভাকিয়া, এস্তোনিয়া ও আজারবাইজানকে পেছনে ফেলে নিজেদের গ্রুপ জয়ের সুবাদে প্লে-অফে সুযোগ পায় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে এখন বিশ্বকাপে ফেরার দ্বারপ্রান্তে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

কোচ পটার বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। নেশনস লিগে দলের পারফরম্যান্সের কারণেই আমরা এখানে। এখন সামনে একটাই ম্যাচ, বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন পূরণের।’

অধিনায়ক ভিক্তর লিনডেলফও একই সুরে বলেন, ‘বাছাইপর্ব ভালো হয়নি, তবে নেশনস লিগ আমাদের এই সুযোগ এনে দিয়েছে। আমরা এই অবস্থানে থাকতে পেরে খুশি।’

শুরুতে নিজেদের মাঠেই সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল সুইডেনকে। তবে এবার ভিন্ন চিত্রের আশা করছেন লিন্ডেলফ। মঙ্গলবার স্ট্রবেরি এরেনায় পোল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিভর্তি সমর্থকদের সমর্থনই হতে পারে দলের বড় শক্তি।
 

Popular

More like this
Related

টুইট বিতর্কে নাসিম শাহকে রেকর্ড জরিমানা

রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এক টুইটকে ঘিরে বড় শাস্তির মুখে পড়েছেন...

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...