তরুণদের কেমন বাংলাদেশ দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে: আলী রীয়াজ

Date:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি বলেন, আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে। ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ।

আজ বুধবার বিকেলে রংপুরে আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে।

তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ বলে, তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।

তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে বলেন, ‘বাংলাদেশে যেন আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।’

Popular

More like this
Related

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ...

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ, ইসির সামনে ছাত্রদলের অবস্থান

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি সিদ্ধান্ত...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক তরুণীর...

বান্দরবানে ম্রোদের ওপর হামলায় গুরুতর আহত ৮: পুলিশ

বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রোদের ওপর হামলায় অন্তত ১৮ জন...